Showing posts with label 100. Show all posts
Showing posts with label 100. Show all posts

Wednesday, March 4, 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল জানা যাবে যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
 
বুধবার সন্ধ্যা ৭টায় ফল সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ৪৭৩টি কলেজের ১৭৮টি কেন্দ্রে নিয়মিত এক লাখ ৫৭ হাজার ২২০ জন পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৫৪ জন।
 
এ বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর।
 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd এবংwww.nubd.info এবং যে কোন  মোবাইলে Message অপশনে গিয়ে nu<space> H1 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফল পাওয়া যাবে।