স্মার্টফোনের বাজারে এবার এইচ টোয়েন্টি নামের পাঁচ ইঞ্চি পর্দার স্মার্টফোন আনল সিম্ফনি। গতকাল ইস্টার্ন প্লাজায় সিম্ফনির মোবাইল আউটলেটে হ্যান্ডসেটটি উদ্বোধন করা হয়। বাজারে যেকোনো মোবাইল আউটলেটে আট হাজার ৯৯০ টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে।
এইচ টোয়েন্টির মূল আকর্ষণ এর নিখুঁত ডিসপ্লে, যা যেকোনো দিক থেকেই সবসময় পরিষ্কার উজ্জ্বলভাবে দেখা যায়। এতে এ জন্য ব্যবহার করা হয়েছে ইন-প্লেইন সুইচিং বা আইপিএস প্রযুক্তির পর্দা, যা সারা বিশ্বে আদর্শ হিসেবে পরিচিত। এই প্রযুক্তির ফলে ফোনটির প্রত্যেকটি ছবি বা মুভি অনেক স্পষ্ট ও প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যবহারকারীদের আসল থ্রিডি মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতা দিতে অ্যাস্ফল্ট বা নিড ফর স্পিডের মতো বিশ্বখ্যাত গেমসগুলো কোনো ঝামেলা ছাড়াই চলবে। এর সঙ্গে যোগ করা হয়েছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর অটো ফোকাস প্রযুক্তির ফলে ছবি তোলা যাবে যেকোনো মুহূর্তে। সহজ কথায়, এই স্মার্টফোন ব্যবহার করে যে কেউ সব রকম ছবি, মুভি, গেমিং বা গানসহ যেকোনো মাল্টিমিডিয়া পুরোপুরি উপভোগ করতে পারবেন। এ ছাড়া এতে ওয়াইফাই, ডাব্লিউল্যান, ব্লুটুথ ও মডেম হিসেবে ব্যবহার করার সুবিধা তো থাকছেই।

No comments:
Post a Comment
thank for that.........