Thursday, March 5, 2015

এনামুলের বিশ্বকাপ শেষ, সুযোগ পেলেন ইমরুল কায়েস

স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন এনামুল হক। আর সেই কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেলো তার। নিউজিল্যান্ড থেকে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তার জায়গায় আরেক ওপেনার ইমরুল কায়েসকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ইমরুল।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের তখন ৩১তম ওভার চলছে। কোয়েতজারের তাণ্ডব চলছে। এই সময় একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে খুব ব্যথা পান এনামুল। মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর স্ক্যান করার জন্য কাছের হাসপাতালে নেওয়া হয় এনামুলকে। সেখান থেকেই নিশ্চিত হওয়া যায় যে খুব সহসাই ম্যাচে ফিরতে পারছেন না এই ওপেনার। এনামুল আগের দুই ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ করে রান করেছেন।
তার জায়গায় দলে ঢোকা ইমরুল এবারের জাতীয় লিগে দুটি সেঞ্চুরি করেছেন। এখন পর্যন্ত ৫৩ ওয়ানডে খেলে ২৬.৭৩ গড়ে ইমরুলের রান ১৩৯০। একটি সেঞ্চুরি আছে তার। সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইমরুল। 

No comments:

Post a Comment

thank for that.........