Wednesday, March 4, 2015

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

 
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা সুন্দরবনের কুখ্যাত সাগর-সৈকত বাহিনীর বনদস্যু।
বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়ার খাল এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড গুলি ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
 
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন সোহেল ও সাদ্দাম। অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৮'এর সিও লে. কর্নেল ফরিদুল আলম সমকালকে জানান, 'ছাপড়ার খাল এলাকায় বনদস্যু সাগর-সৈকত বাহিনী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় র‌্যাব অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র‌্যাব। প্রায় আধঘণ্টা ধরে দুইপক্ষে বন্ধুকযুদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় ৩ দস্যু। বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৮টি দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড গুলি ও সদ্যুদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।'
 
নিহতদের মরদেহ শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন লে. কর্নেল ফরিদুল আলম।

No comments:

Post a Comment

thank for that.........